ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান ইনকিলাব মঞ্চের, আসছে কঠোর কর্মসূচি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৫,  9:14 PM

news image

শহীদ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের প্ররোচনায় পা না দিতে ছাত্রজনতার প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নিয়ে আসা হবে। এ সময় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্রজনতাকে রাজপথ দখলে রাখার এবং স্লোগান জারি রাখার আহ্বান জানানো হয়েছে। একইসাথে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইনকিলাব মঞ্চ ব্যতীত অন্য কারো কোনো নির্দেশনা বা প্ররোচনায় যেন কেউ বিভ্রান্ত না হয়। খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি