ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বপ্ন নয়, সত্যি! এবিজি মিডিয়া কাপ ফুটবলের ফাইনালের প্রাইজমানি ৭৫ লাখ টাকা আল্লাহভীরু আলেমের ১০ গুণ, যা সমাজকে দেখায় সঠিক পথ ক্রিকেটের আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এগিয়ে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার কোরআনে মানুষের মর্যাদা নিয়ে যে ১০টি ঘোষণা রয়েছে ভালোবাসা ও উপহারে রঙিন হলো সুবিধাবঞ্চিত শিশুদের দিন ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সংলাপের মাধ্যমে রাজনীতিতে ঐক্যের নতুন অধ্যায় বাইসাইকেলের চাকায় এগিয়ে যাবে ৩ লাখ ছাত্রীর শিক্ষাজীবন উদ্যোক্তারা ঋণহীন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অব্যবহৃত ১ লাখ ৪৫ হাজার কোটি

প্রবেশে কড়াকড়ি: শাহজালালে ভিড় ও যানজট কমাতে পদক্ষেপ

#

ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই, ২০২৫,  4:16 PM

news image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের স্বাগত ও বিদায় জানাতে আসা ব্যক্তিদের জন্য নতুন প্রবেশ নির্দেশনা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী রোববার, ২৭ জুলাই ২০২৫ থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়ার্ডন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম এক বার্তায় জানান, ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।

তিনি বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, বিমানবন্দর এলাকায় অতিরিক্ত ভিড় ও যানজট নিয়ন্ত্রণ এবং সর্বোপরি নিরাপত্তা নিশ্চিত করা।

বিমানবন্দর এলাকায় দীর্ঘদিন ধরেই যাত্রীদের সঙ্গে বহু মানুষ ভিড় করে আসতেন, যা প্রায়শই অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা ও যানজট সৃষ্টি করতো। এমন পরিস্থিতি এড়াতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সকলকে এই নতুন নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে যাত্রী ও আগত স্বজনদের সহযোগিতা কামনা করেছে।

বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ১ কোটি ২৫ লাখ যাত্রী যাতায়াত করেন। প্রতিদিন গড়ে ১৪০ থেকে ১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি