ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

প্রবাসী ভোটার নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ বিএনপির, পাসপোর্ট দিয়ে ভোটার করার প্রস্তাব

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৫,  11:34 PM

news image

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিএনপি। একই সঙ্গে যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদের বৈধ বাংলাদেশি পাসপোর্ট যাচাই-বাছাই করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা বিএনপির ৩১ দফা দাবির একটি ছিল। নির্বাচন কমিশনের উদ্যোগে বিভিন্ন দেশে ভোটার নিবন্ধন শুরু হওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে দলটি। তবে যেসব দেশে প্রবাসী বাংলাদেশি বেশি ও দূরবর্তী অঞ্চলে বাস করেন—সেখানে সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিএনপি।

নজরুল ইসলাম খান জানান, ইসি আশ্বস্ত করেছে যে মূল নিবন্ধন শেষে যারা বাদ পড়বেন, তাদের জন্য অতিরিক্ত সময়ের বিশেষ ব্যবস্থা রাখা হবে।

প্রবাসীদের এনআইডি না থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, পাসপোর্ট যাচাই করে সঠিকতা নিশ্চিত করা গেলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে অতীত সরকারের আমলে ভুয়া পাসপোর্ট ইস্যুর অভিযোগ থাকার কারণে কঠোর ভেরিফিকেশনের পরামর্শ দিয়েছে বিএনপি।

বৈঠকে বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতার আশ্বাস দেয়। এছাড়া গণভোট বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন রুহুল কবির রিজভী, ইসমাইল জবিউল্লাহ ও ইসি’র সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

একই দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দলও কমিশনার আব্দুর রহমান এল মাছউদের সঙ্গে বৈঠক করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি