ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৫,  11:54 PM

news image

প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সভাটি আয়োজন করা হয় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা মনে করেছিলাম—জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করবে। অথচ এখন সরকার নিজেই রেফারি হয়ে গোল দিয়েছে। তারপর বলছে, সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে—না হলে তারা নেবে। এটা কোনো নিরপেক্ষ ভূমিকা নয়।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদের আহ্বান জানান, আমরা আলোচনায় যেতে আগ্রহী। কিন্তু কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আহ্বান জানানো গ্রহণযোগ্য নয়।”

জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তিনি সতর্ক করে বলেন, “আপনারা যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান, তাতে উৎসাহিত হবে ফ্যাসিস্ট শক্তি। বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।”

সভায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি