ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক, নির্বাচন নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৫,  11:36 PM

news image

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ড. ইউনূস।

এতে আরও বলা হয়, ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনকালে প্রায় ৯০ হাজার সেনা, আড়াই হাজার নৌসদস্য এবং দেড় হাজার বিমানসদস্য মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা থাকবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা তিন বাহিনীর সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং আগামী নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিন বাহিনীর প্রধান প্রধান উপদেষ্টাকে আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি