ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদ–নোয়াবের সভা, মানববন্ধন

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৫,  11:11 PM

news image

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বরেণ্য নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁরা বলেছেন, এই হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা। সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবীর। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নোয়াব সভাপতি এ. কে. আজাদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক জুবায়েরসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠ তদন্ত, দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি