ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের’ আদলে নিতে হবে

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৫,  12:12 AM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী সালের ফেব্রুয়ারি নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা নিতে হবে।
তিনি মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “প্রশাসনকে পুরোপুরি নিরপেক্ষ করতে হবে। সচিবালয় ও জেলা প্রশাসনে এখন যাদের ওপর আস্থা নেই, তাদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া উচিত।”

মির্জা ফখরুল আরও বলেন, “পুলিশে নতুন নিয়োগ ও পদোন্নতিতে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া দরকার। বিচার বিভাগে উচ্চ আদালতের পদেও যারা দলের স্বার্থপর কর্মকাণ্ডে যুক্ত, তাদের সরিয়ে নিরপেক্ষ বিচারক নিয়োগ দিতে হবে। যদিও বিচার বিভাগের বিষয় হলেও আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি জানিয়েছি।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে সকল ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে হবে। সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থাকেন, তাদের অপসারণের দাবি জানিয়েছি।”
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া বৈঠক রাত ৭টা ১১ মিনিটে শেষ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি