ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

দুই দফা বাড়ার পর দেশে সোনার দাম কমল, ভরিতে কমলো ১ হাজার ৫০ টাকা

#

ডেস্ক রিপোর্ট

০৩ ডিসেম্বর, ২০২৫,  12:41 AM

news image

দুই দফা টানা মূল্যবৃদ্ধির পর দেশে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ১,০৫০ টাকা পর্যন্ত কমছে। এতে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম বুধবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার পাশাপাশি বৈশ্বিক বাজারে স্বর্ণের দরের পতন হওয়ায় দেশে স্বর্ণের দাম পুনঃসমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,১৯৮ ডলার, যা আগের দিনের ৪,২২২ ডলার থেকে কমেছে।

নতুন দামের তালিকা

২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা

২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা

১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা

সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা

এদিকে সোনার দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
২২ ক্যারেট রুপার দাম ভরিতে ৪,২৪৬ টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি