ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

থানা থেকে ৩ মিনিট দূরে ছিনতাই, অভিযোগ নিতেই চরম ভোগান্তি সাংবাদিকের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৫,  4:11 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন সাংবাদিক আহমাদ ওয়াদুদ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে থানা থেকে মাত্র ৩ মিনিটের হাঁটা দূরত্বে তার ওপর চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ভয়াবহ ছিনতাইয়ের ঘটনার পরপরই তিনি ছুটে যান মোহাম্মদপুর থানায়। কিন্তু অভিযোগ করার বদলে তিনি পান উপহাস, অবহেলা ও অদ্ভুত ব্যবহার।

ওয়াদুদের ভাষ্য অনুযায়ী, থানায় ডিউটি অফিসার এসআই জসিম তাকে অভিযোগ নিতে নানা তালবাহানা করেন। এমনকি আহত সাংবাদিকের শার্টের বোতাম না লাগানোর কারণে উগ্র ভঙ্গিতে তিরস্কারও করা হয়। অভিযোগ লিখে দিতে চাইলে কলম না থাকার অজুহাত দেওয়া হয়। বাধ্য হয়ে তার স্ত্রী নিজের ব্যাগ থেকে কলম বের করে দেন।

পরবর্তীতে তিনি ওসি ইফতেখার হাসানের কাছে গেলে তিনিও সহযোগিতার বদলে মন্তব্য করেন- আমি ওসি হয়েও এই কম দামের ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই!

সবশেষে দায়িত্বপ্রাপ্ত এএসআই আনারুলের সঙ্গে ঘটনাস্থলে গেলেও দেখা যায় ছিনতাইকারীরা তখনো কাছেই আছে। কিন্তু পুলিশ কোনো তৎপরতা না দেখিয়ে দাঁড়িয়ে থাকে। চোখের সামনে থাকা ছিনতাইকারীরা ধীরে ধীরে সরে যায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর পোস্ট ভাইরাল হয়। এতে নেটিজেনদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ইতোমধ্যে মোহাম্মদপুর থানার দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। ভুক্তভোগীর সঙ্গে যেসব পুলিশ সদস্য অমানবিক আচরণ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি