ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ঢাকায় আসছেন জুবাইদা রহমান, অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৫,  11:47 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় এসে তিনি অসুস্থ শাশুড়ি খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে তাকে সঙ্গে নিয়ে লন্ডনে ফেরার প্রস্তুতি নেবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এদিকে খালেদা জিয়াকে বহন করার জন্য কাতারের আমির কর্তৃক দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায় যাত্রা বিলম্ব হচ্ছে। দলীয় নেতাদের সঙ্গে কথায় জানা গেছে, সব মিলিয়ে শুক্রবার সকাল ১০টার পর খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুরু হতে পারে।

এর আগে দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন,

“গত জানুয়ারির মতো এবারও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে লন্ডনে নেওয়া হবে। নির্ধারিত একটি হাসপাতালে ভর্তি করার প্রস্তুতি সম্পন্ন।”

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা সংকটজনক। উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় দ্রুত লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি