ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ডাকসু ২০১৯ সালের শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করল

#

ডেস্ক রিপোর্ট

১৩ নভেম্বর, ২০২৫,  12:07 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০১৯ সালে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল করেছে। বুধবার (১২ নভেম্বর) রাতে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা শেষে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

ভিপি সাদিক কায়েম বলেন, “হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার বিষয়টি অবৈধ এবং ডাকসুর গঠনতন্ত্রের বাইরে গিয়ে করা হয়েছিল। ২০১৯ সালে একটি রেজুলেশনের মাধ্যমে এটি অগণতান্ত্রিকভাবে দেওয়া হয়েছিল। আজকের সভায় সেই রেজুলেশনটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।”

ডাকসুর দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন ডাকসুর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি