ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

টার্মিনাল চত্বরে গেট দেখা যায় না, শুধু মানুষ আর মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৫,  8:59 PM

news image

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায়, টার্মিনাল-১ ও টার্মিনাল-২ এর প্রতিটি ফটকের সামনে জনস্রোত। বিদেশগামী যাত্রীদের স্বজনদের উপচে পড়া ভিড়ে ফটকগুলো কোথায়-তা দূর থেকে বোঝা যায় না।

স্বজনদের অনেকেই ফটকের সামনে বসে আছেন, কেউ ধূমপান করছেন, কেউ পান চিবিয়ে গল্প করছেন। কোলাহলে মুখর পরিবেশে মনে হয় যেন দেশের প্রধান বিমানবন্দর নয়, বরং একটি জনাকীর্ণ মাছের বাজার।

যাত্রী মাহমুদুল হাসান বলেন, ব্যবসার প্রয়োজনে বহু দেশের বিমানবন্দর দেখেছি। কোথাও এমন অবস্থা দেখিনি। পরিবার বা স্বজনরা বিমানবন্দরে ঢোকে না। অথচ ঢাকার বিমানবন্দর যেন জনসভাস্থল!

ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন প্রবেশ করতে পারবে- এমন নির্দেশনা দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। গত ২৫ জুলাই তা ঘোষণা করে ২৭ জুলাই থেকে কার্যকর করার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে এর প্রয়োগ দেখা যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাত্রীদের স্বজনদের ফটক থেকে সরাতে বারবার চেষ্টা করলেও, তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র নির্দেশনা দিলেই চলবে না, তার জন্য চাই কঠোর নজরদারি ও বাস্তবমুখী ব্যবস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি