ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

জেমস গ্রুপের এমডি শাহাদত কোটি টাকা প্রতারণার মামলায় কারাগারে

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  2:33 PM

news image

কোটি টাকার প্রতারণার মামলায় জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  মো. শাহাদত হোসেনকে (৪৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চিফ মেট্রোপলিচন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলি আদালত এই আদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদতকে কারাগারে নেওয়া হয়েছে। তিনি লক্ষীপুর জেলা সদরের ফতেধর্মপুর গ্রামের মো. সামছুল ইসলামের ছেলে।

বাদীর আইনজীবী তামান্না পারভীন জানান, আসামি শাহাদত হোসেন বাদীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাদত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে ছয় বছর আগে ভবন নিলেও ভাড়া বাবদ ১ টাকাও পরিশোধ করেনি। ভাড়ার টাকা চাওয়ায় বাদীকে হত্যার হুমকী দেয় আসামি। বাদীর ভবন জোর পুর্বক দখল করে রেখেছেন। এবি ষয়ে জানমালের নিরাপত্তার পাশাপাশি ন্যায়বিচার পেতে মাসুদ চৌধুরী গত বছরের ২২ ডিসেম্বর আদালতে প্রতারণার মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি