ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

জুলাই শহীদ পরিবারের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক: বঞ্চনা ও লাঞ্ছনার অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৫,  12:19 AM

news image

রোববার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে জুলাই শহীদ পরিবারের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

এ সময় কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বৈঠকে জুলাই শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, যেসব আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে তাদের সন্তানরা জীবন উৎসর্গ করেছেন, তা আজও পূরণ হয়নি। বরং বিভিন্ন সরকারি দপ্তরে তারা লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছেন।

তারা জানান, বারবার নিজেদের সমস্যা তুলে ধরার চেষ্টা করলেও “অদৃশ্য প্রতিবন্ধকতা”র কারণে তা সম্ভব হচ্ছে না।

শহিদ পরিবারবর্গ আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদের একটি আইনি ভিত্তি থাকা জরুরি’, একই সঙ্গে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাও প্রয়োজন। উপস্থিত সকল পরিবার এই বিষয়ে একমত পোষণ করেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা অবগত যে জুলাই ফাউন্ডেশন এ বিষয়ে কাজ করছে। তবে শহিদ পরিবারবর্গের বঞ্চনা ও প্রত্যাশিত সেবা না পাওয়ার বিষয়টি তাদের জানা ছিল না।

কমিশন প্রতিশ্রুতি দেয় যে, উত্থাপিত সকল অভিযোগ ও প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।

এছাড়া, শহীদ পরিবারবর্গ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করলে, কমিশন তাদের সহযোগিতার আশ্বাস দেয়।

বৈঠকে শহীদ পরিবারের পক্ষ থেকে ১০ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন আলহাজ শহিদুল ইসলাম ভূঁইয়া (শহীদ ফারহান ফাইয়াজের পিতা), মীর মোস্তাফিজুর রহমান (শহীদ মুগ্ধের পিতা), মো. মহিউদ্দীন (শহীদ ইয়ামিনের পিতা), কবির হোসেন (শহীদ জাবির ইব্রাহিমের পিতা), মোহাম্মদ আবদুল মতিন (শহীদ শাহরিয়ারের পিতা), মো. গোলাম রাজ্জাক (শহীদ রিয়ানের পিতা), মো. গাউছ উল্লাহ (শহীদ আব্দুল্লাহর ভাই), সাইফ আহমেদ খান (শহীদ আব্দুল হান্নানের ছেলে), মো. ওবায়দুল হক, ও সৈয়দ গাজীউর রহমান (শহীদ মোন্তাসিরের পিতা)।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি