ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৫,  4:29 PM

news image

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছে রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন)।

সোমবার প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ট্রাইবুনাল-১ কর্তৃক দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে এবং শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, আইন অনুযায়ী আপিল দায়েরের পর ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে। অবকাশকালীন ছুটি শেষে মামলাটি চেম্বার আদালতে উপস্থাপন করা হবে।

মামলার নথি অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। পরবর্তীতে তার উস্কানি ও নির্দেশনার প্রেক্ষিতে গত বছরের ১৬ জুলাই রংপুরে আন্দোলনকারী আবু সাঈদকে গুলি করে হত্যা করে পুলিশ—এমন অভিযোগ আনা হয় মামলায়।

এর আগে, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করেন।

রাষ্ট্রপক্ষের আপিলের মধ্য দিয়ে মামলাটি এখন উচ্চ আদালতের চূড়ান্ত বিচারিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি