ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

জাতীয় পতাকায় মোড়ানো কফিনে দেশে ফিরলেন শরিফ ওসমান হাদি, জানাজা শনিবার

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৫,  9:02 PM

news image

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার দেশে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় শরিফ ওসমান হাদির কফিন জাতীয় পতাকায় মোড়ানো ছিল।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জানাজার সময়সূচি: প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ব্যাগ বা ভারী বস্তু না আনতে এবং সংসদ এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি