ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

গুজব-ডিসইনফরমেশন ঠেকাতে নির্বাচনকেন্দ্রিক সাইবার নিরাপত্তায় নতুন কৌশল সরকারের

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২৫,  11:31 PM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে সাইবার নিরাপত্তা জোরদারে নতুন কৌশল নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও বিটিআরসির মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

রোববার জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সাইবার অপরাধের ঝুঁকি বাড়তে পারে। তাই আর্থিক খাতসহ সব গুরুত্বপূর্ণ সেক্টরে কোনো অপরাধী যেন পার পেয়ে না যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও প্রতিষ্ঠান এই তালিকায় যুক্ত হতে পারে।

সভায় জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য সচিব ও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান এজেন্সির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং অ্যান্ড রেসপন্স সিস্টেমের বিস্তারিত উপস্থাপন করেন।

উল্লেখ্য, ২১ মে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ প্রণয়নের পর ২৬ আগস্ট ২৫ সদস্যের জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এই কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি