ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

গণমাধ্যম নীতিনির্ধারণে প্রেস কাউন্সিলে অভিজ্ঞদের প্রাধান্য

#

ডেস্ক রিপোর্ট

২৯ জুলাই, ২০২৫,  9:40 PM

news image

প্রেস কাউন্সিলের নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামসহ দেশের বিশিষ্ট ১২ জন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংশ্লিষ্ট শ্রেণির প্রতিনিধিরা।

সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, প্রেস কাউন্সিল আইন অনুযায়ী সদস্য মনোনয়ন গেজেট আকারে প্রকাশের জন্য এ আদেশ জারি করা হয়েছে।

এতে জানানো হয়, প্রেস কাউন্সিল আইন অনুযায়ী প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে তাদের মনোনয়ন গেজেট আকারে প্রকাশের জন্য এ প্রজ্ঞাপন জারি করা হলো।সদস্য হলেন যারা- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নিউ এইজের সম্পাদক নুরুল কবির, দৈনিক বণিকবার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উপদেষ্টা আখতার হোসেন খান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি