ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বপ্ন নয়, সত্যি! এবিজি মিডিয়া কাপ ফুটবলের ফাইনালের প্রাইজমানি ৭৫ লাখ টাকা আল্লাহভীরু আলেমের ১০ গুণ, যা সমাজকে দেখায় সঠিক পথ ক্রিকেটের আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এগিয়ে যাচ্ছে এবিজি স্পোর্টস সিটি নতুন প্রজন্মকে কৃষির প্রতি উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদার কোরআনে মানুষের মর্যাদা নিয়ে যে ১০টি ঘোষণা রয়েছে ভালোবাসা ও উপহারে রঙিন হলো সুবিধাবঞ্চিত শিশুদের দিন ইদ্রাকপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সংলাপের মাধ্যমে রাজনীতিতে ঐক্যের নতুন অধ্যায় বাইসাইকেলের চাকায় এগিয়ে যাবে ৩ লাখ ছাত্রীর শিক্ষাজীবন উদ্যোক্তারা ঋণহীন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অব্যবহৃত ১ লাখ ৪৫ হাজার কোটি

পুরান ঢাকা সাংবাদিক ফোরামের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২৫,  4:23 PM

news image

পুরান ঢাকা সাংবাদিক ফোরামের উদ্যোগে এক প্রাণবন্ত ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর মতিঝিলে দৈনিক নওরোজ অফিস প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

ফল উৎসবে ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে দেশীয় নানা রকম ফলের সমাবেশে। উপস্থিত ফলগুলোর মধ্যে ছিল-কাঁঠাল, আম, পেয়ারা, আনারস, ড্রাগন ফল, খেজুর, কলা এবং আরও অনেক দেশীয় সুস্বাদু ফল।

উৎসবে সভাপতিত্ব করেন জাফরুল আলম, সভাপতি, পুরান ঢাকা সাংবাদিক ফোরাম।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুই, প্রচার সম্পাদক শরিফুল হক পাভেল, সদস্য সৈয়দ মাহবুব কুতুব, আরমান হোসেন, বাবর কবির প্রমুখ।

ফোরামের সভাপতি জাফরুল আলম বলেন, ফল উৎসবের মতো আয়োজন যেন নিয়মিত করতে পারি, সে প্রত্যাশা করি।

সাধারণ সম্পাদক মাহমুদ সালেহীন বলেন, সুস্বাদু ও দেশীয় ফলের সমাহার আজকের ফল উৎসবকে চমৎকার এক আয়োজন করেছে।

আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাক বলেন, “আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এই আয়োজনে শুধু ফল নয়, ফুটে উঠেছে পুরান ঢাকার সাংবাদিকদের বন্ধন, সমন্বয় ও আন্তরিক সম্পর্কের রসও।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি