ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু

#

ডেস্ক রিপোর্ট

১২ জুলাই, ২০২৬,  3:35 PM

news image

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন নাগরিক টেলিভিশনের রিপোর্টার হাবিবুর রহমান বাবু। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইআরএফ অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ উদযাপিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক বিচারপতি জয়নাল আবদীন তার হাতে অ্যাওয়ার্ড টি তুলে দেন। এ সময় বিশেষ অতিথি বৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এক যুগ ধরে গণমাধ্যমে কাজ করা হাবিবুর রহমান বাবু বিভিন্নভাবে রেখেছেন সফলতার সাক্ষ্যর। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিতেও অবদান রাখছেন তিনি। তার লেখা কাব্যগ্রন্থ "শাড়ি পড়ে এসো" ও উপন্যাস "ফেরার পথে" বাজারে পাওয়া যাচ্ছে।

তিনি ইয়ুথ জার্নালিস্ট'স ফোরাম, বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাংবাদিক সংগঠন "কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা" এর নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ এ সমাজকল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু নির্বাচন করছেন বলে জানা গেছে।

অ্যাওয়ার্ডের বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান বাবু বলেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে সম্মানিত করেছেন এজন্য আমি তার দরবারে শুকরিয়া জানাই। পুরস্কার পেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। এই পুরস্কার আমার কাজের গতি আরো বাড়াবে বলে আমি বিশ্বাস করি করি। যেহেতু সাংবাদিকতায় এই অ্যাওয়ার্ড পেয়েছি, তাই এটি আমার সাংবাদিকতার গুরু কাজি তানভীর আলাদিন কে উৎসর্গ করলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি