ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আহ্বান: ডেঙ্গু রোধে সবাইকে হতে হবে সচেতন ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

ঐকমত্য কমিশনের সংলাপে অগ্রগতি, তবে রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে এখনও অনিশ্চয়তা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৫,  9:08 PM

news image

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে দ্বিতীয় দফার ২২তম দিনের আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে তিনি এসব তথ্য জানান। আজকের আলোচনায় এজেন্ডাভুক্ত ছিল-সংসদে নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ, ন্যায়পাল এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন পদ্ধতি।

ড. আলী রীয়াজ বলেন, আপনারা যে দায়িত্ব আমাদের দিয়েছেন, তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ দিক। আমরা চেষ্টা করছি এসব বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে। আগামীকালকের মধ্যেই আপনাদের অবহিত করতে পারব।

তিনি জানান, সংসদে নারী প্রতিনিধিত্ব সংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং এ বিষয়ে একটি লিখিত খসড়া দলগুলোর কাছে তুলে দেওয়া হবে। অপরদিকে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব সংক্রান্ত আলোচনা এখনো শুরু হয়নি।

নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ বিষয়ক প্রস্তাবও অংশগ্রহণকারী দলগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সব দল এতে নীতিগত ঐকমত্যে পৌঁছালেও, সংবিধানে পরিবর্তন সংক্রান্ত কিছু মতপার্থক্য রয়েছে।

বিশেষ করে বিএনপির সুপারিশ ও আপত্তিগুলো আলোচনা এগিয়ে নিতে ভূমিকা রাখছে বলে জানান ড. রীয়াজ। তিনি বলেন, আজকের মধ্যে আমরা যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি, তার তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। আশা করছি আগামীকাল আমরা একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া সনদ তুলে দিতে পারব।

ড. রীয়াজ আলোচনার গতি বাড়াতে দলগুলোর সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “যেমনটি আপনারা শুরু থেকেই করে আসছেন, তেমন সহযোগিতা আমরা আশা করছি।

তবে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে আলোচনা এখনও প্রস্তুত না হলেও অন্যান্য বিষয়গুলোতে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চলছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি