ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

এস এস সি ২০০৪ ব্যাচের ইফতার অনুষ্ঠিত

#

ডেস্ক রিপোর্ট

১৫ মার্চ, ২০২৫,  10:22 PM

news image

ঢাকায় এসএসসি-২০০৪ বাংলাদেশ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও এস এস সি ২০০৪ ব্যাচ এর ইফতারও দোয়া মাহফিলে সমগ্র বাংলাদেশ এর ২০০৪ ব্যাচ এর বন্ধুরা মিলিত হয়েছে এবং অতিথি হিসেবে এতিম শিশুদেরকে নিয়ে একসাথে ইফতার করে।

ইফতার মাহফিলটি সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। এতে উপস্থিত বন্ধুদের সঙ্গে পুরনো স্মৃতিচারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টি হয়। বিশেষ করে, ইফতার মাহফিলের সময় উপস্থিত বন্ধুরা একে অপরের সঙ্গে পুরনো স্মৃতি স্মরণ করে, জীবনের নানা দিক নিয়ে আলোচনা করে এবং একে অপরকে সাহায্য ও সহযোগিতার হাত বাড়ায়।এতে বন্ধু ও পরিচিতজনদের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় হয় এবং নতুন সুযোগের দরজা খুলে যায়। ইফতার মাহফিল এর মাধ্যমে মানবিক মূল্যবোধের উন্নয়ন ও সহানুভূতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হওয়া এতিম শিশুরা তাদের সাথে ইফতার করা এবং দোয়া সবার জন্য দোয়ায় শরীক হওয়া। যেখানে জাতি, দেশ ও প্রিয় বন্ধুদের মঙ্গল কামনা করা হয়। এছাড়া, সমাজসেবামূলক কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

এস এস সি ২০০৪ বাংলাদেশ এর আয়োজনে আপন কমিউনিটি, রোব বাংলাদেশ, মালাভিস ফ্যাশন, সিয়াম গ্রুপ, রিভার প্যারাডাইজ এবং ভিআইপি ল্যান্ড মার্ক এর সৌজন্যে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফয়েজুর সৌখিন, কাজী আরেফিন, সাইফুল মানিক, আমিমুল ইহসান রোমেল, মিরাজুল হক অন্জন, পেয়ার মোহাম্মদ রোকন, অনুকুল অজিত, আল ফয়সাল সহ আরো অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি