ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ভর্তি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৫,  12:08 AM

news image

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি কেবিনে আছেন।

চিকিৎসকরা জানান, বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা–করনীয় ঠিক করবে মেডিকেল বোর্ড। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ফিরোজা থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া।

গত ১৫ অক্টোবরও তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে ভর্তি হয়েছিলেন এবং একদিন পর বাসায় ফিরে যান।

সাম্প্রতিক মাসগুলোতে লন্ডন ক্লিনিকে চার মাসের চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে ফিরে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞদের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাঁর সার্বিক চিকিৎসা পরিচালনা করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি