ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

এনডিএফের ১২২ আসনে প্রার্থী ঘোষণা, তালিকায় আওয়ামী লীগ আমলের ২০ সাবেক এমপি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  11:37 PM

news image

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মিত্র দলগুলোর জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) আসন্ন জাতীয় নির্বাচনে ১২২ আসনে প্রার্থী ঘোষণা করেছে। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকায় শেখ হাসিনার সরকারের সময় জাতীয় পার্টি থেকে এমপি ও মন্ত্রী হওয়া অন্তত ১৭ জনসহ মোট ২০ জন সাবেক সংসদ সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে গত ৮ ডিসেম্বর ১৮ দলীয় এই জোট গঠিত হয়। এতে ছয়টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। জোটের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু।

ঘোষিত তালিকা অনুযায়ী, জাতীয় পার্টি (আনিস) থেকে ৮৭ জন প্রার্থী দেওয়া হয়েছে। এ দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম চট্টগ্রাম-৫, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ এবং জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ঢাকা-১০ আসনে নির্বাচন করবেন।

এ ছাড়া নাসরিন জাহান রতনা বরিশাল-৬, লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ-৩, ফখরুল ইমাম ময়মনসিংহ-৮, জিয়াউল হক মৃধা ব্রাহ্মণবাড়িয়া-২, নুরুল ইসলাম মিলন কুমিল্লা-৮ এবং ইয়াহইয়া চৌধুরী সিলেট-২ আসনে প্রার্থী হয়েছেন।

এই তালিকায় থাকা অধিকাংশ প্রার্থী ২০১৪ সালের একতরফা এবং ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে সংসদ সদস্য ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি