ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

আমদানি শুরু হতেই এক দিনে পেঁয়াজের দাম কমল ২০–৪০ টাকা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর, ২০২৫,  12:09 AM

news image

আমদানির অনুমতি দেওয়ার পর এক দিনের মধ্যেই পেঁয়াজের বাজারে স্বস্তির হাওয়া। ঢাকাসহ দেশের কয়েকটি বড় বাজারে আজ রোববার কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা।

ঢাকায় খুচরায় পেঁয়াজ বিক্রি হয়েছে ১৩০–১৫০ টাকায়, যা একদিন আগেও ছিল ১৫০ টাকার ওপরে। দিনাজপুর ও চট্টগ্রামে দাম আরও কম—১০০ থেকে ১২০ টাকার মধ্যে।

তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েও পুনরায় আমদানি শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে ভারত থেকে তিনটি ট্রাকে নাসিক জাতের পেঁয়াজ প্রবেশ করে। এর প্রভাব খুচরা বাজারে পড়তে না পড়তেই কেজিতে দাম কমে গেছে ৩০–৩৫ টাকা।

সরকার প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যুর সিদ্ধান্ত দিয়েছে, প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে। ব্যবসায়ীদের দাবি, এই গতি বজায় থাকলে সপ্তাহখানেকের মধ্যে দাম আরও কমে স্বাভাবিক স্তরে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি