ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা থাকলেও উপদেষ্টা পরিষদে রদবদল নয়

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  11:30 PM

news image

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা হলেও আপাতত উপদেষ্টা পরিষদে কোনো রদবদল হচ্ছে না। লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকছেন। একইভাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের পদেও পরিবর্তন আসছে না।

সরকারের তিন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একাধিক বিশেষ সহকারী সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার থেকে জাহাঙ্গীর আলমকে সরিয়ে খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার গুঞ্জন ছড়ালেও তা নাকচ করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে—এমন কোনো তথ্য তাঁর জানা নেই।

এর আগে শেরেবাংলা নগরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেকের বৈঠক এবং পরে উপদেষ্টাদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইনশৃঙ্খলা ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হলেও উপদেষ্টা পরিষদে রদবদল নিয়ে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছেন উপস্থিত একাধিক উপদেষ্টা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি