ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

অস্ট্রেলিয়ান এমপিদের নিরাপত্তা আহ্বানে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

#

ডেস্ক রিপোর্ট

১৫ নভেম্বর, ২০২৫,  11:57 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারের বিষয়টিও গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছেন তারা।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে অস্ট্রেলিয়ান এমপিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। তিনি লেখেন, “আমিসহ অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন।”

তারেক রহমান বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ক্রমেই বাড়ছে। তিনি উল্লেখ করেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সহিংসতামুক্ত নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত জরুরি।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা আন্তর্জাতিক অঙ্গনে এসব উদ্বেগ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রবাসীদের মাধ্যমে দুই দেশের সম্পর্কও আরও দৃঢ় হয়েছে বলে জানান তিনি।

তারেক রহমান বলেন, “অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের সমর্থন আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্রের প্রতি বিশ্বব্যাপী অঙ্গীকার সম্মিলিত। যখন সব জাতি একত্রিত হয়, তখন আমরা শান্তি, ন্যায়বিচার এবং অগ্রগতির দিকে একে অপরকে উৎসাহিত করতে পারি।”

পোস্টের শেষ অংশে তিনি একটি ফটোকার্ডও শেয়ার করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি