ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

অন্তর্বর্তী সরকার নিয়ে ড. ইউনূসের বৈঠকে ১৪ দলের প্রতিনিধি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২৫,  6:29 PM

news image

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছেন। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার (২৬ জুলাই) বিকাল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি বৈঠকে বসেছেন ১৪টি রাজনৈতিক দল ও জোটের ১৪ জন প্রতিনিধি-এর সঙ্গে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, বর্তমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের লক্ষ্যে এ সংলাপ আয়োজন করা হয়েছে।

বৈঠকে অংশগ্রহণকারী নেতারা হলেন- জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপি এর চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাসদ; মার্ক্সবাদী এর সমন্বয়ক মাসুদ রানা জমিয়তে উলামায়ে ইসলামের মন্জুরুল ইসলাম আফেন্দী

এ বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নির্বাচনকালীন সরকারের কাঠামো, ভোটের নিরপেক্ষতা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে মতামত গ্রহণ করা হয় বলে সূত্র জানায়।

এর আগে গত ২২ জুলাই (মঙ্গলবার) চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যার মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির জ্যেষ্ঠ নেতারাও ছিলেন বলে গুঞ্জন রয়েছে। এরপর ২৩ জুলাই (বুধবার) আরও ১৩টি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, এটি দেশের রাজনৈতিক সংকট সমাধানে একটি নতুন দিক উন্মোচন করতে পারে। তবে বিরোধী দলের আস্থা অর্জনে সরকার ও আন্তর্জাতিক মহলের স্পষ্ট অবস্থানও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি