ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

নুসরাত ফারিয়া ফিরছেন ‘ট্রাইব্যুনাল’ ছবিতে, এবার সত্যের পক্ষে লড়বেন পর্দায়

#

ডেস্ক রিপোর্ট

০৫ নভেম্বর, ২০২৫,  12:06 AM

news image

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বড় পর্দায় ফিরছেন নতুন রূপে। কিছুদিনের বিরতির পর এবার তিনি আসছেন ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমায়, যেখানে তাকে দেখা যাবে সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক নারীর চরিত্রে।

নুসরাত ফারিয়া বলেন, “চরিত্রটির আবেগ, দায়িত্ববোধ ও দৃঢ়তা আমাকে নাড়িয়ে দিয়েছে। এমন শক্তিশালী নারী চরিত্রে কাজ করা একজন অভিনেত্রীর জন্য বড় সুযোগ।”

তিনি আরও জানান, এখন আর বাছবিচারহীনভাবে কাজ করেন না। গল্পের গভীরতা, মান এবং দর্শকের চিন্তার জায়গা তৈরি করতে পারে এমন কাজেই আগ্রহী তিনি।
ফারিয়ার ভাষায়, “আমি এখন এমন গল্পে কাজ করতে চাই, যা শুধু বিনোদন নয়, চিন্তার খোরাক জোগাবে। শিল্পী হিসেবে উন্নতি মানে শুধু পরিমাণ নয়, মানের গভীরতাও।”

অভিনয়ের পাশাপাশি সংগীতেও সক্রিয় এই তারকা। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার ভাষায়, “প্রতিটি গান যেন গল্প বলে—সেই ভাবনা থেকেই সংগীতে যুক্ত আছি।”

বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও কাজ করেছেন ফারিয়া। তবে কিছু জটিলতার কারণে এখন সেখানে কাজ হচ্ছে না। তবুও তিনি আশাবাদী, “ভারতীয় দর্শকদের সঙ্গেও আবার দেখা হবে, এই আশাতেই আছি।”

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি