ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

জেটিআই বাংলাদেশ দেশের নম্বর ওয়ান টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃত

#

বিজ্ঞপ্তি

২৫ জানুয়ারি, ২০২৬,  11:11 PM

news image

টপ এমপ্লয়ার ইনস্টিটিউট কর্তৃক জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড দেশের ‘নম্বর ওয়ান টপ এমপ্লয়ার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই অর্জন কর্মীদের জন্য ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অঙ্গীকারকে তুলে ধরে।

এই স্বীকৃতি প্রমাণ করে, জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড একটি আদর্শ কর্মপরিবেশ গড়ে তুলতে কতটা নিবেদিত – যেখানে অন্তর্ভুক্তিমূলক মানবসম্পদ নীতি, কার্যকর ডিজিটাল টুলস এবং উচ্চ কর্মদক্ষতা ও লক্ষ্যনিষ্ঠতাকে শক্তিশালী করে এমন সংস্কৃতি রয়েছে।

কাজের পরিবেশ গঠনে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দেয় — সুস্পষ্ট ও সহজলভ্য নেতৃত্ব, শেখা ও বিকাশের সুযোগ, কর্মীদের সার্বিক সুস্থতা এবং কর্মীদের আন্তরিক সম্পৃক্ততা। বৈশ্বিক সেরা চর্চা ও মানদণ্ড অনুসরণ করে এসব নীতিমালা তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের স্থানীয় কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

এই অর্জনকে কেন্দ্র করে জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের পিপল অ্যান্ড কালচার ডিরেক্টর - ইয়াসিন খাব্বাজ বলেন, “টপ এমপ্লয়ার হিসেবে স্বীকৃতি পাওয়া এবং দেশের নং ১ অবস্থান অর্জন প্রমাণ করে যে জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আমাদের কর্মীরা। কর্মীদের প্রতিষ্ঠানে যোগদান থেকে শুরু করে ক্যারিয়ার বিকাশের প্রতিটি ধাপকে সহজ, ইতিবাচক ও ফলপ্রসূ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শেখার কর্ম পরিবেশ, অগ্রগতি ও সম্পৃক্ততার বাস্তব সুযোগ তৈরি করে আমরা আমাদের কর্মীদের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাতে সহায়তা করি। ভবিষ্যতেও আমরা এই চর্চাগুলোকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবো।” 

উল্লেখ্য, টপ এমপ্লয়ার স্বীকৃতিটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বৈশ্বিক মূল্যায়ন প্রক্রিয়া। বিভিন্ন ক্ষেত্রে - যেমন কৌশল, নেতৃত্ব, সাংগঠনিক উন্নয়ন, প্রতিভা আকর্ষণ, শিক্ষা, ক্যারিয়ার বৃদ্ধির সুযোগ এবং সার্বিক কর্মী অভিজ্ঞতায় অসাধারণ পারফরম্যান্সের ভিত্তিতেই জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষ স্থান অর্জন করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি