ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

সারাদেশে ২৬৭ বিচারক জেলা জজ পদে পদোন্নতি পাচ্ছেন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৫,  11:50 PM

news image

সারাদেশের অধস্তন আদালতের বিভিন্ন পর্যায়ের ২৬৭ বিচারককে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, ফুলকোর্ট সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পদোন্নতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে—এর মধ্যে জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ এবং যুগ্ম জেলা জজ পদে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, দুই শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির অনুমোদন দেওয়া হয়েছে। সভায় আলোচিত বনানীর রেইনট্রি মামলার আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহার ক্ষমতা পুনরুদ্ধার করবেন কি না, সে বিষয়টি পর্যালোচনার জন্য জিএ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফুলকোর্ট সভায় আগামী বছরের আদালতের ছুটির ক্যালেন্ডার, বিচার বিভাগের শৃঙ্খলা এবং প্রশাসনিক অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি