ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

শুরু হচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ। ইংলিশ ঈগলসের মিডিয়া পার্টনার আল্টিমেট স্পোর্টস

#

বিজ্ঞপ্তি

৩০ জানুয়ারি, ২০২৬,  2:14 PM

news image

আগামীকাল ৩১ জানুয়ারি  শুরু হতে যাচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ ২০২৬। নটর ডেমের নিজস্ব  মাঠে প্রতিবছর এই ক্রিকেট লীগ আয়োজিত হয়। যার শুরু ২০১৭ থেকে।

এবার ৪টি দল অংশগ্রহণ করছে লীগে, ইংলিশ, বিজনেস এডমিন্সট্রেশন, সিএসই ও ল৷ ক্রিকেট লীগকে ঘিরে নটরডেম বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে ভিন্ন এক আমেজ। কঠোর অনুশীলনে খেলোয়াড়রা প্রস্তুত সাথে ফ্যানরাও।

৩১ জানুয়ারি থেকে গ্রুপ পর্বের খেলা শুরু হচ্ছে যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। ক্রিকেট লীগের আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী বলেন, "এই টুর্নামেন্ট নটরডেম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। সুস্থ্য প্রতিযোগিতা ও আনন্দের ভাগাভাগিই আমাদের মূল লক্ষ্য।

এদিকে ৫ বারের ফাইনালিস্ট ও ৩ বারের চ্যাম্পিয়ন ইংলিশ ঈগলস এবার মাঠে নামছে চিরচেনা আকাশী-সাদা জার্সিতে। টাইটেল স্পন্সর ফ্যান্টাসি কিংডম ও মিডিয়া পার্টনার লন্ডন  ভিত্তিক বাংলাদেশ জনপ্রিয় স্পোর্টস অনলাইন আল্টিমেট স্পোর্টস ছাড়াও দলটির কো-স্পন্সরে আছে রাসটেক, ফয়সাল এন্টারপ্রাইজ ও সুফিয়ান এগ্রো।

দলটির অধিনায়ক সাইফুর রহমান শিবলী বলেন, ফেয়ার প্লে আর স্পোর্টসম্যানশীপের জন্য ইংলিশ সব সময় সমাদৃত। বিগত বছরগুলোতে আমাদের ধারাবাহিক সফলতা আমাদের এবারের অনুপ্রেরণার মূল উৎস।উল্লেখ্য এই টি-টেন লীগে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় প্রতি আসরে যার মধ্যে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও নটর ডেম কলেজের ছাত্ররা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি