ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৬,  3:12 PM

news image

গুণী শিক্ষকদের মর্যাদা ও সুযোগ বাড়াতে বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননা ১২ থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ দফতরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, আগামী ৫ অক্টোবর ইউনেস্কো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উদযাপন করা হবে। এবারই প্রথম প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ১০০ জন কৃতি শিক্ষককে জাতীয় পর্যায়ের সম্মাননার আওতায় আনা হচ্ছে। এতদিন জাতীয় পর্যায়ে এ সম্মাননা পেতেন ১২ জন শিক্ষক।

তিনি জানান, সম্মাননার তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন। এছাড়া চিকিৎসা, কৃষি, প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিশেষায়িত ক্ষেত্র থেকেও গুণী শিক্ষকদের নির্বাচন করা হয়েছে।

মাহদী আমিন বলেন, শিক্ষকদের সামাজিক মর্যাদা ও পেশাগত সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি জাতীয় পর্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা বাড়াতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষকরাই শিক্ষার্থীদের জ্ঞান, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গুণী শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে সমাজে তাদের সম্মান আরও সুপ্রতিষ্ঠিত করতেই জাতীয় পর্যায়ের এ সম্মাননার পরিধি বাড়ানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি