ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

জুনিয়র বৃত্তির ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৬,  1:06 PM

news image

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হবে ১ সেপ্টেম্বর। শিক্ষার্থীরা ১২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবে।

পরীক্ষার্থীপ্রতি ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এর মধ্যে পরীক্ষার ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা।

সোমবার (২৪ আগস্ট) জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ আগস্ট সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ১ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের পর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার নির্বাহী কমিটির সদস্যসচিব ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু বলেন, নির্বাহী কমিটির পক্ষ থেকে দায়িত্ব পেয়ে ঢাকা বোর্ড সারাদেশের শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের কার্যক্রম তদারকি করবে।

পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর। সারাদেশে একযোগে পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ের ভিত্তিতে চারটি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলা, ইংরেজি ও গণিত—প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে ১০০ নম্বরে এবং সময় তিন ঘণ্টা। শেষ দিনে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। দুই বিষয়ের জন্য মোট তিন ঘণ্টা সময় থাকবে।

চার বিষয়ের ফলাফলের ভিত্তিতে মোট ৪০০ নম্বরের মধ্যে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির জন্য নির্বাচন করা হবে।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

ওএমআর উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে নির্ধারিত বৃত্ত ভরাট করতে হবে। উত্তরপত্র কোনোভাবেই ভাঁজ করা যাবে না।

পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি