ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

ভেনেজুয়েলার তেল থেকে অর্থ তুলতে চান ট্রাম্প, বিনিয়োগে আগ্রহ মার্কিন কোম্পানির

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২৬,  12:37 AM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিশাল তেল মজুদ থেকে অর্থ সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ভেনেজুয়েলার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটিকে ‘চালিয়ে’ রাখবে। একই সঙ্গে তিনি মার্কিন তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলার ভেঙে পড়া তেল অবকাঠামো মেরামত করে মার্কিন কোম্পানিগুলো দ্রুত উৎপাদন শুরু করতে পারবে। কারণ দেশটিতে বিশ্বের বৃহত্তম প্রমাণিত অপরিশোধিত তেলের মজুদ রয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে ভেনেজুয়েলা দৈনিক প্রায় ৮ লাখ ৬০ হাজার ব্যারেল তেল উৎপাদন করছে, যা এক দশক আগের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ। এই উৎপাদন বিশ্ব তেল ব্যবহারের মাত্র ১ শতাংশেরও কম।

২০১৫ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে তেল খাতেও নিষেধাজ্ঞা বাড়ানো হয়। ফলে বিদেশি বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে কমে যায়।

মার্কিন তেল কোম্পানি শেভরন বর্তমানে একমাত্র প্রতিষ্ঠান, যারা সীমিত পরিসরে ভেনেজুয়েলায় সক্রিয় রয়েছে। ২০২২ সালে জো বাইডেন প্রশাসনের সময় তারা বিশেষ লাইসেন্স পায়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি