ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত

#

বিজ্ঞপ্তি

১০ জানুয়ারি, ২০২৬,  8:54 PM

news image

২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু। আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাউন্ডেশন ও বোর্ড অব ট্রাস্টিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

উক্ত সভায় ইউনিভার্সিটি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, জনাব লিয়াকত হোসেইন মোঘল এবং এস. কে. সায়েদুর রহমানকে ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হিসেবে এবং জনাব ইসমাইল জবিউল্লাহকে ট্রেজারার হিসেবে নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মোল্লা। এজিএম-এ সাম্প্রতিক বছরগুলোতে ইস্টার্ন ইউনিভার্সিটির উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং গবেষণা ও উন্নয়নে উৎকর্ষ অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীসহ বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার সাফায়েত মোহাম্মদ রাজু বাংলাদেশের একজন খ্যাতনামা আইনজীবী। তিনি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তার নেতৃত্বে ইস্টার্ন ইউনিভার্সিটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আরও সুদৃঢ় অবস্থান অর্জন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য ইস্টার্ন ইউনিভার্সিটি স্থায়ী সনদপ্রাপ্ত বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা উদ্ভাবনী শিক্ষা ও গবেষণার মাধ্যমে মানসম্মত শিক্ষা প্রদান এবং একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি