ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

পাঁচ শতাব্দী পর প্রার্থনায় রাজা ও পোপ, ইতিহাসের ক্ষত সেরে উঠছে!

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৫,  12:05 AM

news image

প্রায় পাঁচ শতাব্দী পর ভ্যাটিকানে ঘটল ইতিহাসের এক অনন্য মুহূর্ত। ১৫৩৪ সালে রাজা হেনরি অষ্টম রোমান ক্যাথলিক চার্চ থেকে ইংল্যান্ডের বিচ্ছেদ ঘটানোর পর এই প্রথম কোনো ব্রিটিশ রাজা ও পোপ একসঙ্গে প্রার্থনায় অংশ নিলেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভ্যাটিকানের ঐতিহাসিক সিস্টিন চ্যাপেলে রাজা তৃতীয় চার্লস ও পোপ লিও একসঙ্গে প্রার্থনা করেন। অনুষ্ঠানে মাইকেল এঞ্জেলোর বিখ্যাত ‘দ্য লাস্ট জাজমেন্ট’ চিত্রে ঘেরা গির্জায় ভেসে আসে লাতিন স্তবগান ও ইংরেজি প্রার্থনার সুর।

ছয় মাস আগে এখানেই মার্কিন নাগরিক লিওকে ইতিহাসের প্রথম মার্কিন পোপ হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

চার্চ অব ইংল্যান্ডের সর্বোচ্চ ধর্মীয় প্রধান হিসেবে রাজা চার্লস বসেছিলেন বেদির বাঁ পাশে, পোপের পাশেই। অনুষ্ঠানটির নেতৃত্ব দেন পোপ লিও ও অ্যাংলিকান আর্চবিশপ স্টিফেন কট্রেল।

রাজা চার্লস এর আগে টানা তিনজন পোপের সঙ্গে সাক্ষাৎ করলেও, এটাই প্রথম যৌথ প্রার্থনা। ভ্যাটিকান সফরে রয়েছেন রাজা চার্লস ও রানি ক্যামিলা। এই সফর দুই চার্চের সম্পর্কের এক নতুন অধ্যায় বলে মনে করছেন ধর্মতত্ত্ববিদরা।

ওয়েস্টমিনস্টার অ্যাবের রেভারেন্ড জেমস হকি বলেন, “এই মুহূর্তটি ইতিহাসের ক্ষত নিরাময় করেছে। এক প্রজন্ম আগেও এটি অকল্পনীয় ছিল।”

প্রার্থনার পাশাপাশি রাজা চার্লসকে ভ্যাটিকানের সেন্ট পল আউটসাইড দ্য ওয়ালস বাসিলিকাতে ‘রয়্যাল কনফ্রাটার’ উপাধিতে ভূষিত করেন পোপ লিও। সেখানে তাঁর জন্য তৈরি করা হয় একটি বিশেষ আসন, যা ভবিষ্যতে কেবল ব্রিটিশ রাজাদের জন্য সংরক্ষিত থাকবে।

কাঠের সেই আসনে খোদাই করা আছে লাতিন বাণী — “Ut unum sint” (যেন তারা এক হয়)।

বাকিংহাম প্যালেস জানায়, রাজাও পোপ লিওকে সম্মানসূচক দুই উপাধি দিয়েছেন— সেন্ট জর্জেস চ্যাপেলের প্যাপাল কনফ্রাটার ও অর্ডার অব দ্য বাথের নাইট গ্র্যান্ড ক্রস।

ধর্মীয় সম্পর্কের এই নব অধ্যায় দুই চার্চের দীর্ঘ সংলাপ ও সমঝোতার প্রতীক হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি