ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

‘ইউএইতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল’: ইরানি সূত্র

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ মে, ২০২৬,  11:29 PM

news image

ইরান ও সংযুক্ত আরব আমিরাত-এর মধ্যে উত্তেজনা উসকে দিতে সাম্প্রতিক ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল—এমন দাবি করেছে একটি ইরানি সামরিক সূত্র।

মঙ্গলবার (১৯ মে) ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭ মে ইউএই প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিম সীমান্ত দিয়ে প্রবেশ করা তিনটি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে দুটি ড্রোন ধ্বংস করা হলেও তৃতীয়টি আল ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরের একটি বিদ্যুৎ জেনারেটরে আঘাত হানে।

ঘটনার পর ইউএই প্রথমবারের মতো অভিযোগ তোলে, ড্রোনগুলো ইরান থেকে তাদের আকাশসীমায় প্রবেশ করেছিল। তবে তখন ইরানের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ নিশ্চিত করেনি।

এদিকে তাসনিমকে দেওয়া এক ‘বিশ্বস্ত সামরিক সূত্র’ দাবি করেছে, হামলাটি মূলত ইসরায়েল পরিচালনা করেছে। সূত্রটির ভাষ্য, তেলআবিব এই অঞ্চলে ইরান ও অন্যান্য ইসলামিক দেশের বিরুদ্ধে ইউএইকে আরও সক্রিয়ভাবে জড়িয়ে ফেলতে চায়।

সূত্রটি আরও দাবি করে, গত তিন মাসে ইউএই বিভিন্ন ‘ক্ষতিকর কর্মকাণ্ডে’ জড়িত ছিল এবং ইরান এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল। একই সঙ্গে ইউএইতে ঘটে যাওয়া কিছু হামলার পেছনেও ইসরায়েলের সংশ্লিষ্টতা ছিল বলে দাবি করা হয়।

ইরানি সূত্রের দাবি, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা ইউএইর জন্য নিরাপত্তা বা অর্থনৈতিক সুবিধা নয়; বরং দেশটির নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি