ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

হরমুজ ইস্যুতে ইরানের ওপর আস্থা নেই—আমিরাতের শীর্ষ কর্মকর্তার মন্তব্য

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ মে, ২০২৬,  4:45 PM

news image

সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান একতরফাভাবে যেকোনো পদক্ষেপ নিলেও তার ওপর আস্থা রাখা যায় না। এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় আস্থা সংকট আরও গভীর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার দেওয়া ওই মন্তব্যে তিনি বলেন, যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এখনো অচলাবস্থায় রয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস বিরাজ করছে।

সংঘাতের প্রায় দুই মাস পরও গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ইরানের অবস্থান এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কার্যক্রমের কারণে ইরানি তেল রপ্তানিও ব্যাহত হচ্ছে। এতে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে, যার ফলে বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি হয়েছে।

৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও নতুন করে মার্কিন সামরিক হামলার আশঙ্কা বাজারে প্রভাব ফেলেছে। এ নিয়ে খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার এক পর্যায়ে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছে যায়।

রয়টার্সকে দেওয়া তথ্যে দুই ইরানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্বল্পমেয়াদি কিন্তু তীব্র হামলার আশঙ্কায় ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে।

তবে যুক্তরাষ্ট্র এখনো তাদের পরবর্তী পদক্ষেপ স্পষ্ট করেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাম্প্রতিক প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। অন্যদিকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও নতুন আলোচনার কোনো তারিখ ঘোষণা করেনি।

এই সংঘাতে এখন পর্যন্ত হাজারো মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ইরান ও লেবাননের নাগরিক।

উপসাগরীয় অঞ্চলের উদ্বেগ তুলে ধরে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতার প্রধান নিশ্চয়তা হলো আন্তর্জাতিক আইন ও সম্মিলিত বৈশ্বিক অবস্থান।

তিনি আরও বলেন, “ইরানের একতরফা কোনো ব্যবস্থার ওপর নির্ভর করা যায় না, বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতির পর।”

সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি