ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

সমন্বিত প্রচেষ্টায় ঢাকাকে আধুনিক নগরীতে রূপান্তর সম্ভব: ডিএসসিসি প্রশাসক

#

নিজস্ব প্রতিবেদক

২৬ সেপ্টেম্বর, ২০২৬,  1:07 PM

news image

সবার সমন্বিত প্রচেষ্টায় ঢাকাকে একটি আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিনিং ডে’ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, বাসাবাড়ির ছাদে জমে থাকা পানি, ড্রেন ও রাস্তা-ঘাট পরিষ্কার রাখতে নাগরিক সচেতনতার বিকল্প নেই। নিজ নিজ দায়িত্বে জমে থাকা পানি পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।

এ সময় জনভোগান্তি তৈরি হয়- এমন কোনো কর্মসূচি না দিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আবদুস সালাম বলেন, ‘একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না। বিএনপি জনগণের দল।’

গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি গণতান্ত্রিক পরিবেশ নস্যাৎ না করে ধৈর্য ধরে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া জাতিসংঘে বিশ্বের পাশাপাশি বাংলাদেশের বর্তমান বাস্তবতা তুলে ধরায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান ডিএসসিসি প্রশাসক।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি