ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

শেষ মুহূর্তের নাটকে মুখ্যমন্ত্রী হলেন থালাপতি বিজয়

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মে, ২০২৬,  6:43 PM

news image

চার দিনের টানা নাটকীয়তা ও রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা ঘিরে চলা অনিশ্চয়তা ও রাজভবনের জটিল অবস্থানের পর শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেই ইতিহাস গড়ল তার দল তামিলগা ভেট্টি কাঝাগম (টিভিকে)।

দলীয় সূত্রে জানা গেছে, গত বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ঘাটতি ছিল। ফলে রাজ্যপাল আর ভি আরলেকার সরকার গঠনের আমন্ত্রণ দিতে অনাগ্রহ প্রকাশ করেন এবং স্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের শর্ত আরোপ করেন।

এই অবস্থায় রাজনৈতিক অস্থিরতা আরও বাড়ে। রাজ্যপালের সঙ্গে একাধিক দফা বৈঠক করেও সমাধান না মেলায় জোট রাজনীতির দিকে নজর দেয় টিভিকে। শেষ পর্যন্ত কংগ্রেসের ৫ জন বিধায়কের সমর্থন এবং পরবর্তীতে বাম দল সিপিআই, সিপিআইএম ও ভাসিকের মোট ৬ জন বিধায়কের সমর্থন যোগ হওয়ায় প্রয়োজনীয় সংখ্যার কাছাকাছি পৌঁছে যায় বিজয়ের দল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিএমকে এবং এআইএডিএমকে–র দীর্ঘদিনের দ্বিমেরু রাজনীতির অবসান ঘটিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে এই জোট। শেষ মুহূর্তের এই পরিবর্তনে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে থালাপতি বিজয়ের নাম।

আজই রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন থালাপতি বিজয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি