ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নতুন পরিকল্পনা, দৃঢ় অবস্থানে ববি হাজ্জাজ

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৬,  5:46 PM

news image

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং আগামীতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (১১ মে) দুপুরে একদিনের সফরে বান্দরবান জেলা সদরের রেইছা প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকরা যদি এটিকে শুধু চাকরি হিসেবে না দেখে দায়িত্ব হিসেবে গ্রহণ করেন, তাহলে শিক্ষার মান আরও বাড়বে। তিনি জানান, অতীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছিল, সেটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশে “বর্গা শিক্ষক” বা “প্রক্সি শিক্ষক” ব্যবস্থার প্রসার ঘটছে, বিশেষ করে পার্বত্য এলাকায় এটি বেশি দেখা যায়। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের কোনো সুযোগ থাকবে না বলেও তিনি জানান।

এর আগে তিনি রেইছা প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন এবং শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, পিটিআই বান্দরবানের সুপারিনটেনডেন্ট মো. ফজলুল হক ভূঁঞা এবং অন্যান্য কর্মকর্তারা।

সকালে তিনি বান্দরবানের লামা উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং জেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থা উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি