ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

রক্ষণাবেক্ষণ কাজের কারণে চার ঘণ্টা ইন্টারনেট বিঘ্নের আশঙ্কা

#

ডেস্ক রিপোর্ট

২৬ জুলাই, ২০২৫,  12:16 PM

news image

পটুয়াখালীর কুয়াকাটা সাবমেরিন ক্যাবল স্টেশনে রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশে চার ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংস্থাটির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে রোববার (২৯ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত, অর্থাৎ চার ঘণ্টা সময়জুড়ে SEA-ME-WE-5 (SMW5) সাবমেরিন ক্যাবলে লাইটিং ফিল্টার স্থাপন সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কাজ চলবে।

এই সময়ে SMW5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে SEA-ME-WE-4 (SMW4) ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন যথারীতি চালু থাকবে।

বিএসসিপিএলসি জানায়, এই কাজের ফলে সাময়িক ইন্টারনেট ধীরগতি বা বিঘ্ন ঘটতে পারে, তবে দ্রুততার সঙ্গে সবকিছু স্বাভাবিক করার প্রচেষ্টা থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি