ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

যেকোনো সময় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আশঙ্কা, কঠোর অবস্থানে তেহরান

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে, ২০২৬,  6:34 PM

news image

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে যেকোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে ওয়াশিংটনের যেকোনো ‘দুঃসাহসিকতা বা বোকামির’ জবাবে কঠোর প্রতিক্রিয়া জানাতে তেহরান সম্পূর্ণ প্রস্তুত বলেও দাবি করা হয়েছে।

ইরানের সামরিক সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তেহরানের অভিযোগ, আন্তর্জাতিক আইন বা কোনো চুক্তির প্রতি ওয়াশিংটনের শ্রদ্ধাশীল আচরণের নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ শুরুর আগের আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতির সময় পর্যন্ত ইরান একাধিকবার নমনীয়তা দেখালেও যুক্তরাষ্ট্র থেকে কোনো ইতিবাচক সাড়া আসেনি। বরং ইরান যখনই নিজেদের অবস্থান কিছুটা শিথিল করেছে, তখনই যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থান নিয়েছে বলে অভিযোগ করা হয়।

এদিকে আল জাজিরার বরাতে জানা গেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করা একটি শান্তি প্রস্তাবে ইরান তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি থেকে সরে এসেছিল, যার মধ্যে অবরোধ প্রত্যাহারের বিষয়ও ছিল।

বর্তমানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমাধান চায় ইরান। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থা এখনো কাটার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি