ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

মেসির কারণে হেরে গেলেন তৃণমূলের অরূপ বিশ্বাস!

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে, ২০২৬,  6:05 PM

news image

টালিগঞ্জ বিধানসভা আসনে এবার পরাজয়ের মুখে পড়েছেন রাজ্যের বিদায়ী মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস। সোমবার (৪ মে) ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর কাছে ৬,০১৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অরূপ বিশ্বাস পেয়েছেন ৮২,৩৯৪ ভোট, আর পাপিয়া অধিকারী পেয়েছেন ৮৮,৪০৭ ভোট। গত নির্বাচনে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হলেও এবার তিনি নিজের আসন ধরে রাখতে পারেননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের ফলাফলে সিপিএমের ভোট ব্যাংক বড় ভূমিকা রেখেছে। দলটি প্রায় ৩০ হাজারের বেশি ভোট টেনে নেওয়ায় তৃণমূল প্রার্থীর ভোট ভাগে প্রভাব পড়ে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া গত বছরের কলকাতা সফরে ফুটবল তারকা লিওনেল মেসিকে ঘিরে হওয়া বিশৃঙ্খলাও ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে বলে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। ওই সময় যুবভারতী স্টেডিয়ামে দর্শক বিশৃঙ্খলা এবং টিকিট নিয়ে অসন্তোষের ঘটনায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছিল।

সেই ঘটনার স্মৃতি টেনে অনেকে সামাজিক মাধ্যমে মন্তব্য করছেন, ওই ক্ষোভই এবার ভোটে প্রতিফলিত হয়েছে।

তবে রাজনৈতিক মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ এটিকে স্থানীয় রাজনৈতিক সমীকরণের পরিবর্তন হিসেবে দেখছেন, আবার কেউ ভোটের নানা ফ্যাক্টরের সম্মিলিত প্রভাব হিসেবে বিশ্লেষণ করছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি