ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

ভোট কারচুপির অভিযোগে দিল্লিতে কংগ্রেসের মহাসমাবেশ, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২৫,  4:36 PM

news image

ভারতের রাজধানী দিল্লির রামলীলা ময়দানে রোববার বিশাল মহাসমাবেশ করেছে দেশটির অন্যতম প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। ভোট কারচুপির অভিযোগ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরোধিতায় আয়োজিত এই সমাবেশে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন দলটির শীর্ষ নেতারা।

সমাবেশে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও সাবেক সভাপতি রাহুল গান্ধী ভাষণ দেন। তারা অভিযোগ করেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার জনগণের রায় ‘চুরি’ করেছে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। কংগ্রেসের দাবি, এসব অভিযোগ তুলে ধরতে সারাদেশে তারা পাঁচ কোটির বেশি স্বাক্ষর সংগ্রহ করেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সংসদে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে কয়েক দিন ধরে তীব্র বাগ্‌বিতণ্ডার পর ‘ভোট চোর, গদি ছাড়ো’ স্লোগানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে মল্লিকার্জুন খাড়গে বলেন, বিজেপি নেতারা শুধু নাটক করছেন। তিনি সংসদ অধিবেশন শেষে রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে বিজেপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেন, ভোট চুরি ভারতের সংবিধানের ওপর সবচেয়ে বড় আঘাত। তিনি দাবি করেন, ভোটার তালিকায় গুরুতর অনিয়ম রয়েছে। তাঁর ভাষায়, “ভোটার তালিকায় একজন ব্রাজিলিয়ান নারীর নাম কীভাবে থাকে? একটি বাড়িতে ৫০০ থেকে ৬০০ ভোটার কীভাবে থাকতে পারে? হরিয়ানায় উত্তরপ্রদেশের নেতারা কীভাবে ভোট দেন—এসব প্রশ্নের কোনো উত্তর সরকার দেয়নি।”

রাহুল গান্ধী আরও বলেন, সময় লাগতে পারে, তবে শেষ পর্যন্ত সত্যের জয় হবেই। “আমরা সত্যের পথে আছি এবং আমরা তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেব। প্রধানমন্ত্রী মোদির আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে গেছে, কারণ তারা জানে ভোট চুরি ধরা পড়ে গেছে,” বলেন তিনি।

এদিকে, মহাসমাবেশের আগে ও পরে দেওয়া কিছু স্লোগানকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, কংগ্রেসের প্রকৃত উদ্দেশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘নির্মূল’ করা। সংবাদ সংস্থা আইএএনএস প্রকাশিত এক ভিডিওতে কংগ্রেসের কয়েকজন কর্মীকে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, “এখন এজেন্ডা পরিষ্কার। এটি এসআইআর নিয়ে নয়, বরং সংবিধানের ওপর আঘাত। এসআইআরের নামে কি তারা প্রধানমন্ত্রী মোদিকে নির্মূল করতে চায়?” তিনি আরও দাবি করেন, রাহুল গান্ধী সম্প্রতি নির্বাচন কমিশনকেও হুমকি দিয়েছেন এবং কংগ্রেস নেতারা একাধিকবার প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি