ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বৈধ হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা, ১০ প্রবাসী আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৬,  5:51 PM

news image

হজ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের মক্কা শহরে ১০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির হজ নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে সুদান, মিশর ও ইয়েমেনের নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ হজ পারমিট ছাড়াই মক্কায় প্রবেশ ও সেখানে অবস্থানের চেষ্টা করার অভিযোগে তাদের আটক করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদি পাবলিক সিকিউরিটির জেনারেল ডিরেক্টরেট ২০২৬ সালের হজ মৌসুম উপলক্ষে নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে চলার জন্য সৌদি নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে।

সংস্থাটি বলেছে, হাজিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সবাইকে সহযোগিতা করতে হবে। একইসঙ্গে হজ বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সূত্র: সৌদি গেজেট

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি