ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেট ও ফুটবল

বগুড়ায় ব্যবসা সম্প্রসারণ ও শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

বিজ্ঞপ্তি

১৮ জুন, ২০২৬,  7:41 PM

news image

দেশের অর্থনীতির গতি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে উৎপাদনমুখী বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশবন্ধু গ্রুপ। এ লক্ষ্যে গ্রুপের বিদ্যমান বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


এ প্রেক্ষাপটে আজ সকালে বগুড়ার হোটেল নাজ গার্ডেনে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং দেশবন্ধু কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টসের আওতাধীন সকল ডিপো ও ডিস্ট্রিবিউটর মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশবন্ধু গ্রুপের মাননীয় চেয়ারম্যান বগুড়া অঞ্চলে ব্যবসার পরিধি সম্প্রসারণ, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, বাজার সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতির উন্নয়নে সম্ভাবনাময় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বেসরকারি খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং টেকসই বিনি য়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইদ্রিসুর রহমান ব্যবসার উন্নয়ন ও সম্প্রসারণে কার্যকর বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশবন্ধু গ্রুপ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ডিপো ও ডিস্ট্রিবিউটর মালিকগণ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বগুড়া অঞ্চলে নতুন বিনিয়োগ ও শিল্পায়নের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন। পারস্পরিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি