ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা ইজতেমা সহিংসতা মামলার তদন্তে ধীরগতি, নিরপেক্ষ তদন্তের দাবি বন্যার দুর্যোগে জাতীয় ঐক্যের বিকল্প নেই সাংবাদিকতায় স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন হাবিবুর রহমান বাবু মেটা-গুগলের ব্যবসা বাংলাদেশে, কিন্তু জবাবদিহিতা কোথায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আহ্বান: ডেঙ্গু রোধে সবাইকে হতে হবে সচেতন ফেনীতে সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

পদত্যাগের চাপেও অনড় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মে, ২০২৬,  9:51 PM

news image

স্থানীয় নির্বাচনে বড় ধরনের ভরাডুবির পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়লেও তিনি দায়িত্বে অনড় থাকার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তার সরকার দীর্ঘমেয়াদি দশ বছরের পরিকল্পনা নিয়েই এগোচ্ছে এবং তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না।

রোববার (১০ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টি গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। অন্যদিকে ডানপন্থি জনতাবাদী দল রিফর্ম ইউকে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই ফলাফলের পর লেবার পার্টির ভেতরে স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এক সাক্ষাৎকারে স্টারমারকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি পরবর্তী জাতীয় নির্বাচন পর্যন্ত নেতৃত্বে থাকবেন এবং দ্বিতীয় মেয়াদও পূর্ণ করবেন কি না। জবাবে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাইয়ে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখান থেকে আমি সরে যাব না। আমি দেশকে আবার বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিতে চাই না।”

অন্যদিকে, তার সাবেক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত নেতৃত্ব পরিবর্তনের উদ্যোগ না এলে তিনি দলীয় সংসদ সদস্যদের সমর্থন নিয়ে নতুন নেতৃত্বের দাবি তুলবেন।

লেবার পার্টির নিয়ম অনুযায়ী, নেতৃত্ব চ্যালেঞ্জ করতে সংসদীয় দলের অন্তত ২০ শতাংশ বা ৮১ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। এখন পর্যন্ত প্রায় ৩০ জন সংসদ সদস্য প্রকাশ্যে স্টারমারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

তবে বর্তমান মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই তার প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন। শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন বলেছেন, স্টারমার পরিস্থিতি ঘুরিয়ে দাঁড়াতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, ভোটারদের বার্তা স্পষ্ট এবং সরকারকে তা গুরুত্বের সঙ্গে নিতে হবে।

এদিকে লেবার পার্টির অভ্যন্তরে কেউ কেউ তড়িঘড়ি নেতৃত্ব পরিবর্তনের বিরোধিতা করছেন। সাবেক নেতা জেরেমি করবিনের সময় অর্থবিষয়ক প্রধান ছিলেন জন ম্যাকডনেল এবং সংসদ সদস্য ইয়ান বাইর্নও সতর্ক করে বলেছেন, দ্রুত নেতৃত্ব পরিবর্তন দলের মধ্যে বিভক্তি আরও বাড়াতে পারে।

স্টারমারের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত চলতে পারে। তিনি যদি দ্বিতীয় মেয়াদ পূর্ণ করেন, তাহলে গত দুই শতকের মধ্যে দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী ব্রিটিশ নেতাদের তালিকায় তিনি তৃতীয় স্থানে থাকবেন। তার আগে থাকবেন মার্গারেট থ্যাচার এবং টনি ব্লেয়ার।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি