ঢাকা ১৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদানী অ্যাভিনিউয়ে সড়ক সংকুচিত, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত প্রকৌশলী মালেকের ঢাকা-গাইবান্ধার সম্পদ নিয়ে নানা প্রশ্ন ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রক্ষায় আবাসন খাতে নীতিসহায়তার দাবি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন আলো, মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ আইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজারআইসিসিবিতে ক্রেতাদের সাড়ায় জমজমাট সুপার সেল কার বাজার সামরিক শাসনের প্রথম অধ্যায়: পাকিস্তানের গণতান্ত্রিক যাত্রায় ছেদ রাজউকের আবাসনে দখল-চাঁদাবাজির অভিযোগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা

তপশিল ঘোষণায় জামায়াতের ইতিবাচক সাড়া, তবে শঙ্কা নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ ঘিরে

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৫,  11:45 PM

news image

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণায় দেশের রাজনীতিতে নতুন গতি এসেছে। দীর্ঘদিনের রাজনৈতিক অনিশ্চয়তার পর জামায়াতে ইসলামী এ ঘোষণাকে স্বাগত জানালেও নির্বাচনকে ঘিরে নিরপেক্ষতা, প্রশাসনিক ভূমিকা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে দলটির শীর্ষ নেতাদের স্পষ্ট উদ্বেগ রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আনন্দ মিছিল বের করে নির্বাচনী পরিবেশে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে মিছিলের আগে বক্তৃতায় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন বলেন, নির্বাচন ও গণভোট দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়; এটিকে বিতর্কিত করলে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম ব্যাহত হবে।

তিনি প্রশাসনের নিরপেক্ষতা, লেভেল প্লেয়িং ফিল্ড এবং ষড়যন্ত্র–চক্রান্ত প্রতিরোধে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্ব দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর এসব মন্তব্য আগামী নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বা শঙ্কার দিকটিও তুলে ধরে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, তপশিল ঘোষণার মাধ্যমে অনিশ্চয়তার অবসান হয়েছে। তবে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলে জামায়াত সহযোগিতা করবে, কিন্তু প্রভাবিত করার চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, জামায়াতের এই অবস্থান নির্বাচনের আগে রাজনৈতিক মাঠে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : তানভীর সানি